নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

Jan 16, 2026 - 13:19
 0  3
নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ
ছবি : সংগৃহীত

নিউ পলিটিক্যাল অ্যাকশন (এনপিএ) নামে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হয়।

পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে তৈরি করা হয়েছে এ প্লাটফর্ম।

জানা গেছে, তুহিন খান, নাজিফা জান্নাত ও ফেরদৌস আরা রুমিকে মুখপাত্র করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছেন আলোচিত ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow