মাদারীপুরে যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ৪

Feb 5, 2026 - 07:04
 0  4
মাদারীপুরে যৌথ অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ৪
ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে মাদক, দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা নাগাদ সময়ের মধ্যে তাদের আটক করা হয়।

‎আটকরা হলেন– মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদের তাজুল বেপারীর ছেলে দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে ফোরকান সরদার ও হাজরাপুর গ্রামের টুকু খানের ছেলে রানা খান।

‎সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা, ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চ লাইট, ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়।

‎সেনাবাহিনী আরও জানায়, উদ্ধার মালামালসহ আসামিদের পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow