যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের

Feb 8, 2026 - 09:26
 0  4
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
ছবি : সংগৃহীত

আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে চলেছে বাংলাদেশ। এতে শুল্ক আরোপ ২০ শতাংশ থেকে কমে আসবে। যার ফলে পোশাক শিল্পের উপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দরকষাকষি করা হবে— এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিমানের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রনালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২০৩৫ সালের মধ্যে এর ১৪টি ডেলিভারি দেয়ার কথা রয়েছে।

পরবর্তী সরকার এসে যাতে  উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয় এজন্য নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা হচ্ছে।  এটা তাড়াহুড়োর বিষয় নয়। দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে বলে জানিয়েছেন শেখ বশিরউদ্দিন।

উপদেষ্টা বলেন, গত ১ বছরে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান বাংলাদেশের ভাড়া অর্ধেক কমেছে। আগামী হজ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র ২০ হাজার টাকার টিকেটে দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow