২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণে থাকা ট্রফি এখন ঢাকায়

Jan 14, 2026 - 16:42
 0  2
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণে থাকা ট্রফি এখন ঢাকায়
ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণে থাকা বিশ্বকাপ ফুটবল ট্রফি আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতেই এই ট্রফি ট্যুর আয়োজন করেছে ফিফা ও তাদের স্পন্সর প্রতিষ্ঠান।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ট্রফিটিকে স্বাগত জানানো হয়। তবে ট্রফি আগমনের কোনো আনুষ্ঠানিক ছবি এখনো আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

বিমানবন্দর থেকে বিশ্বকাপ ট্রফিটি রাজধানীর একটি পাঁচতারকা হোটেল রেডিসনে নেওয়া হবে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাসহ ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। পাশাপাশি কোকাকোলা ক্যাম্পেইনের বিজয়ীরাও এই বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পাবেন।

ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকাকোলার উদ্যোগেই বিশ্বকাপ ট্রফি বিশ্বজুড়ে প্রদর্শন করা হচ্ছে। এর আগেও একাধিক আসরে এই প্রতিষ্ঠান বিশ্বভ্রমণের মাধ্যমে ট্রফিকে বিভিন্ন দেশে নিয়ে গেছে।

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন এই প্রথম নয়। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের সময় প্রথমবার ট্রফিটি ঢাকায় আসে। এরপর ২০১৩ ও ২০২২ সালে আরও দুইবার বাংলাদেশে প্রদর্শিত হয় ফিফা বিশ্বকাপ ট্রফি। সর্বশেষ আগমনসহ এ নিয়ে মোট চারবার বাংলাদেশে এল ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি।

বিশ্বকাপ ট্রফির এই সফর ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow