দেশে এসে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসীদের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্য থেকে এ খবর জানিয়েছে নির্বাচন কমিশন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও (আইসিপিভি) সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। ব্যালট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি, ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার, ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৯১টি, বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি এবং রিটার্নিং কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।
এছাড়া, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে বিডি পোস্ট পাঠানো ব্যালট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি, ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭ জন, ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন, পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২টি, রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।
What's Your Reaction?

