বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী লাইফ সাপোর্টে

Feb 21, 2026 - 00:42
 0  4
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী লাইফ সাপোর্টে
ছবি : সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার শারীরিক অবস্থা গুরুতর।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। মধ্যরাতে জয়নুল আবদিন ফারুক নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন কানিজ ফাতেমার শারীরিক অবস্থা খুবই খারাপ। ইতোমধ্যে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই নেতা।

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী-১ ও নোয়াখালী-২ মিলিয়ে ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow