ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

Feb 21, 2026 - 00:08
 0  3
ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানরা ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের ১২টা ১৯ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালনের পাশাপাশি দোয়া মোনাজাত করেন তারা।

এর আগে ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow