স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Feb 21, 2026 - 00:25
 0  2
স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow