যারা ক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করা তাদের দায়িত্ব : নজরুল ইসলাম

Jan 12, 2026 - 10:10
 0  3
যারা ক্ষমতায় যাবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করা তাদের দায়িত্ব : নজরুল ইসলাম
ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করেছেন তাদের সহায়তায় শ্রমিক ইশতেহার ঘোষণা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। আর যারা ক্ষমতায় আসবে না, তারা ওই ইশতেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবে বলে প্রত্যাশা রাখি।

নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, যেখানে শ্রমজীবী মানুষ একটি বড় অংশ। যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ।

বিএনপির এ নেতা বলেন, শ্রমিকদের যে দাবি ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে ইশতেহারে, সেগুলোর বাস্তবায়নে রাজনৈতিক দলের সহযোগিতা পাবো বলে প্রত্যাশা করি। জনগণ ও দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি পাওয়ার আনন্দ যেন নিশ্চিত করা হয়, সেই দায়িত্ব আমরা রাজনীতিকরা নেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow