শ্রীনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার আটপাড়া ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার দেওপাড়া খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ও দোয়া পরিচালনা করেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা।
এসময় আরও উপস্থিত ছিলেন, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোড়ল। জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু মোড়ল, বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য মনির তালুকদার, ওয়াসিম আহমেদ, তপন হাওলাদার, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম ধলু, আটপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, আটপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার হোসেন।
আটপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস শেখ এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা মোজাম,উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ, আটপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব খান, ইউনিয়ন ছাত্রদলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ আশিকসহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
What's Your Reaction?

