ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ১১ আরোহী

Jan 18, 2026 - 16:59
 0  4
ইন্দোনেশিয়ায় নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ১১ আরোহী
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে উড়োজাহাজে থাকা ১১ জন আরোহীর কাউকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কুয়াশাচ্ছন্ন একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিছে রয়টার্স।

রোববার ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানায়, শনিবার এটিআর ৪২-৫০০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জাকার্তা থেকে মাকাসার অভিমুখে যাচ্ছিল। পথে দক্ষিণ সুলাওয়েসির মারোস অঞ্চলের আকাশসীমায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উড়োজাহাজটিতে ৮ জন ক্রু ও ৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মী।

দক্ষিণ সুলাওয়েসির উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার স্থানীয় টেলিভিশনকে বলেন, ধ্বংসাবশেষ উদ্ধারের পর নিখোঁজ যাত্রী ও ক্রুদের সন্ধানে প্রায় ১ হাজার ২০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হবে। এ সময় তিনি ভুক্তভোগীদের খুঁজে বের করাই সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে, দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow