ইসলামী আন্দোলন নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য না করার আহ্বান জামায়াত আমীরের

Jan 15, 2026 - 14:13
 0  5
ইসলামী আন্দোলন নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য না করার আহ্বান জামায়াত আমীরের
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে ‘অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক’ মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বার্তা দেন।

ফেসবুক পোস্টে জামায়াতের আমীর লেখেন, ‘সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই; সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow