শ্রীনগরে সোন্ধারদিয়ায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান। সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননসহ শ্রীনগর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের সভাপতিত্বে ছিলেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক (মনু)।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, ‘নারীদের উন্নয়নের জন্য বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, তাই বিএনপি ক্ষমতায় আসলে আর কোন নারীদের প্রতি বৈষম্য হবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি মা-বোন সরকারি সুযোগ সুবিধা পাবে, আপনারা সবাই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাকে যেনো আল্লাহ তায়ালা জান্নাত দান করেন।’
এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
What's Your Reaction?

