৪ দিন আগেই বিয়ে করেছেন জেফার-রাফসান, আজ ছিল আনুষ্ঠানিকতা

Jan 14, 2026 - 19:06
 0  4
৪ দিন আগেই বিয়ে করেছেন জেফার-রাফসান, আজ ছিল আনুষ্ঠানিকতা
১০ জানুয়ারি বিয়ে করেছেন জেফার-রাফসান। ছবি : সংগৃহীত

বছর কয়েক ধরেই গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন ছিল। তবে সেই গুঞ্জনকে তাঁরা এতদিন ‘বন্ধুত্ব’ই বলে এসেছেন। এবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন বিয়ের পিঁড়িতে বসে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেফার জানিয়েছিলেন আজ তাঁদের বিয়ে! তবে নিশ্চিত হওয়া গেছে এই তারকাযুগল বিয়ে করেছেন আরও চার দিন আগেই!

এই দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত ১০ জানুয়ারি বিয়ে করেছেন তাঁরা। জেফারের নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে ঘরোয়া আয়জনে ছোট করে তাঁদের গায়ে হলুদও অনুষ্ঠিত হয়। আজ সামাজিকমাধ্যমে রাফসানের শেয়ার করা ভিডিওতে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠে।

এদিকে, আজ দুপুরে সামাজিকমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ্যে আনেন রাফসান সাবাব। যেখানে জেফারকে দেখা যায় গোলাপি বেনারশিতে বিয়ের সাজে, আর রাফসানের পরেছেন প্রিন্স কোট।

জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর আমিনবাজারের এক রিসোর্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।

প্রসঙ্গত, এটি রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালের শেষে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন তিনি। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের বিষয়টি সামনে আসার পর থেকেই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow