সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান-ট্রাক সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

Feb 6, 2026 - 16:01
 0  3
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান-ট্রাক সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গুরুত্বর আহতদের মধ্যে অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow