গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুরকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

Jan 20, 2026 - 10:53
 0  2
গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুরকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানকে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপদ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘মো. মজিবুর রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৪ গাজীপুর-১ সংসদীয় আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্বাচনের তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow