বৈষম্যহীন রাষ্ট্র গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জরুরি : উপদেষ্টা নূরজাহান

Jan 18, 2026 - 17:38
 0  5
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জরুরি : উপদেষ্টা নূরজাহান
ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি

বৈষম্যহীন রাষ্ট্র গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা নূরজাহান বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও বৈষম্যের অবসান হয়নি; বরং দিনে দিনে তা বেড়েছে। এই বৈষম্যের কারণেই ২০২৪ সালের আন্দোলন সংঘটিত হয়েছে। আমরা একটি বৈষম্যহীন দেশ চাই, যেখানে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি ইচ্ছামতো কাউকে ক্ষমা করতে পারবেন না। কোনো দুর্বৃত্তকে ক্ষমা করতে হলে ভিকটিমের অনুমতি নিতে হবে। এ কারণেই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সেনাবাহিনীর কমান্ডিং অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow