খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীনগরে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা
মেহেদী সুমন, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের শ্রীনগরে হাসাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় হাঁসাড়া পালেরবাড়ী সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দির সংলগ্ন মাঠে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহন মোড়ল, শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, হাঁসাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল শেখসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
What's Your Reaction?

