কৃষকদের জন্য ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করছে সরকার

Feb 23, 2026 - 11:06
 0  3
কৃষকদের জন্য ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করছে সরকার
ছবি : সংগৃহীত

ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। এ নিয়ে দ্রুতই পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুসংক্রান্ত একটি সভার আয়োজন করা হয়।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নীতিগতভাবে অনেক আগেই কৃষক কার্ড দেয়ার সিদ্ধান্ত আছে। বাস্তবায়নের বিষয়ে আলোচনা করার জন্য আজকের বৈঠক। যতো দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড দেয়া শুরু হবে।

তিনি আরও বলেন, এই কার্ড পেলে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষক। মধ্যসত্ত্বভোগীরা যেন সুবিধা নিতে পারে সেজন্যই স্মার্ট কৃষক কার্ড। ধীরে ধীরে সব কৃষক এ কার্ড পাবেন।

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্তব্য করার জন্য যেভাবে দেখা দরকার সেভাবে দেখিনি, দেখলে জানাবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow