টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক

Feb 24, 2026 - 10:05
 0  2
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক আটক
ছবি : সংগৃহীত

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটক নুরুস সাফা (৪৭) মিয়ানমারের নাপিতের ডেইলের মংডু এলাকার মৃত বাছা মিয়ার ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড সদস্যরা টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

এ সময় বোটে থাকা এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow