নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পর যুবককে ছুরিকাঘাতে হত্যা

Feb 24, 2026 - 09:31
 0  3
নারায়ণগঞ্জে জামিনে মুক্তির পর যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম ইমন শেখ (৩৫)। ‎‎গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে। সে মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।

জানা যায়, নিহত ইমন মাদক মামলায় প্রায় তিন মাস জেলে থাকার পর সোমবার বিকেলে জামিনে বের হয়ে আসেন। পরে রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, ইমন শেখ দীর্ঘদিন মামলায় কারাগারে ছিলো। সোমবার বিকেলে সে জামিনে মুক্ত হয়ে আসে। পরে রাতে তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাসদাইর এলাকার জাহিদ গ্রুপেরই এক সময় সদস্য ছিলো ইমন। মাদক নিয়ে জাহিদের সঙ্গে ইমনের পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow