সপ্তাহের ব্যবধানে রাজশাহীর সবজির বাজারে খানিকটা স্বস্তি

Feb 24, 2026 - 09:13
 0  4
সপ্তাহের ব্যবধানে রাজশাহীর সবজির বাজারে খানিকটা স্বস্তি
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

রমজানের প্রথম সপ্তাহেই রাজশাহীতে সবজির দাম বেড়েছিল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মাস্টার পাড়া কাঁচাবাজারসহ খড়খড়ি ও হড়গ্রাম বাজারে দেখা যায় কিছু সবজি ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

আবার কিছু কিছু সবজির দাম খানিকটা কমেছে। আলু বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকায়। পেয়াজ গত সপ্তাহে ছিলো ৩৫ টাকা কেজি আজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। টমেটো ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়।

অন্যদিকে লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে বেড়ে ৮০ টাকায়। তবে খানিকটা স্বস্তি এসেছে বেগুন, শশা ও কাঁচামরিচের দাম কমায়।

আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিলো ৮০ টাকা, শশা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিলো ৭৫ টাকা কেজি। কাঁচামরিচ গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা, আজ ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় আজ দাম খানিকটা কমেছে। তবে তারা জানান, বাজারে কিছু সবজির চাহিদা বেশি। চাহিদার তুলনায় সেগুলোর সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow