নাসিরনগরে জেলের জালে ধরা পড়ল ১৪ কেজি ওজনের আইড় মাছ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলেদের জালে ১৪ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের চিকাইদ্দা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি নাসিরনগর বাজারে বিক্রি হয়।
জানা যায়, মঙ্গলবার সকালে নাসিরনগর সদরের মৎস্য আড়তে সুধন দাস নামে এক জেলে ১৪ কেজি ওজনের একটি আইড় মাছ নিয়ে আসেন। পরে বাজারের আড়ৎদার গোপাল দাস ১ হাজার ৬০০ টাকা কেজি দরে জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবী মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওরবেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকাতেও যায়। হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।
What's Your Reaction?

