সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

Feb 23, 2026 - 11:16
 0  3
সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি দিনাজপুরের বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

সোমবার বেলা ১২টার দিকে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর  ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।

আহসান হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত (২২ ফেব্রুয়ারি) রবিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২ এর আভিযানিক দল সিরাজগঞ্জ যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এছাড়াও তার মাদকদ্রব্য কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং ১টি ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow