‘হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়’

Feb 24, 2026 - 10:19
 0  4
‘হুদাই ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়’
শবনম ফারিয়া। ছবি : ফেসবুক থেকে নেয়া

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান–এ মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশের কিছু আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সোমবার (গতকাল) রাতে পরিচালিত ওই অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, অভিযান চলাকালে এক কিশোরকে সপাটে চড় মারছেন এক পুলিশ সদস্য। ঘটনাটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি ভিডিওটির একটি স্ক্রিনশট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে ফারিয়া লেখেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন—এইটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন? এই যে হুদাই ক্ষমতার অপব্যবহার করেন, তাই আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়!’

তিনি আরও লেখেন, নাগরিক হিসেবে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান করতে ও বিশ্বাস করতে চায়। আমরা চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত থাকুন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে’—যোগ করেন এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow