ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও আদীব
ঢাকার দুই সিটি করপোরেশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ এবং উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন বলে এনসিপি সূত্রে জানা গেছে।
এনসিপি সূত্রে জানায়, প্রাথমিক বাছাইয়ে এই দুইজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।
আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপি থেকে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ।
অন্যদিকে, নিজের প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, ‘দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি করপোরেশনে আমি এবং আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনায় আছি। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।’
What's Your Reaction?

